Product Discription

লাইফস্টাইল এর আজকের পর্বে গ্রীষ্মের গরমের পোশাক আমাদের কেমন হওয়া উচিত তা আপনাদের জানাবো।


Dress
🍂#গরমে চাই আরামদায়ক পোশাক:

"হালকা রং আর হালকা কাজের পোশাক গ্রীস্মের এই সময়টাতে আরাম দিবে।"
প্রচন্ড রোদ, ভ্যাপসা গরম, অতিরিক্ত তাপমাত্রা যেটাই বলা হোক না কেন , এর অনুভূতি কিন্তু একটাই আর তা হচ্ছে - "উফফ কি গরম!"
🍂যদিও মাঝে মাঝে বৃষ্টির দেখা মেলে কিন্তু তারপরও কাটেনা গরমের প্রভাব । তাই এ সময়ে কেমন হবে পোশাক তা ভাবেন অনেকেই। গরমের কথা চিন্তা করে , পোশাক নির্বাচন করতে হবে হালকা রং ও আরামদায়ক কাপড়ের পোশাক।

🍂#গরমের পোশাক নির্বাচন :

অনেকেই গরমে সুতি কাপড় পোশাক পরিধান করতে পছন্দ করেন। এতে বেশ আরাম পাওয়া যায়।আবার অনেকেই সুতি পোশাক পরিধান করতে পছন্দ করেন না। তারা চাইলে পছন্দমত হালকা রঙের শিপন, ক্রেপ, জর্জেট , সিল্ক , লিলেন ইত্যাদি কাপড়ের তৈরি পোশাক ব্যবহার করতে পারেন। আর বিভিন্ন ডিজাইনারা এসব কাপড়ের তৈরি পোশাক পরিধান করতে পরামর্শ দিয়ে থাকেন। তবে জর্জেট বা শিফনের পোশাকের সাথে অবশ্যই সুতি কাপড়ের শেমিজ ব্যবহার করলে বেশি আরাম দায়ক হবে।

🍂মোটকথা, পোশাক যেমনি হোক না কেন , ফ্যাশন এর সাথে সাথে যেন আরামটা পুরোপুরি পাওয়া যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
DressDress



🍂ধন্যবাদ সবাইকে,
স্বত্বাধিকারী "চারু অঙ্গনা" price/
1390
off/-10%
right-sidebar